২৬ ডিসেম্বর থেকে রাজধানীতে নতুন পদ্ধতিতে চলবে বাস

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৯:৫৭ পিএম

২৬ ডিসেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে বাস চলাচলের নতুন পদ্ধতি। এদিন কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর রুটে একটি মাত্র কোম্পানির আওতায় বাস চলবে। ঢাকার দুই মেয়রের প্রত্যাশা, পরীক্ষামূলক এই ধাপ সফল হলে পুরো রাজধানীতে বাস্তবায়ন হবে বাস রুট রেশনালাইজেশন। 

বুড়িগঙ্গার ওপাড়ে কেরানীগঞ্জের ঘাটারচর। বহুল প্রতীক্ষিত কোম্পানি ভিত্তিক বাস সেবার শুরুটা হবে এই স্টপেজে। মোহাম্মদপুর, মতিঝিল, যাত্রাবাড়ি হয়ে এর শেষটা হবে কাঁচপুর।

কয়েক দফা পেছানোর পর ২৬ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এই রুটে চলবে ‘ঢাকা নগর পরিবহন’ এর বাস। মালিকানা ভিন্ন হলেও সব বাস চলবে একটি কোম্পানির অধীনে। বাসের সংখ্যা অনুপাতে লভ্যাংশ ভাগাভাগি করে নেবেন মালিকরা। 

প্রাথমিকভাবে নগর পরিবহনের বহরে থাকবে ৫০টি বাস। যার ৩০টি  বিআরটিসির দ্বিতল ও বাকিগুলো অন্য মালিকদের। এই রুটের সব বাস হবে সবুজ রঙের। 

শুরুর দিন থেকেই ই-টিকেট সুবিধা পাবেন যাত্রীরা। বিভিন্ন পয়েন্টে এরিমধ্যে তৈরি হয়েছে যাত্রী ছাউনি। ঢাকার দুই মেয়র বললেন, পরীক্ষামূলক চলাচল সফল হলে ধাপে ধাপে ঢাকার সব রুটেই এই পদ্ধতিতে বাস চলবে। 

image


ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, এর সমন্বয় যারা করছে তাদের বাকি রুটগুলো নিয়েও আলাপ করার জন্য ইতিমধ্যে বলা হয়েছে। এক মাসের মধ্যে আমরা আরেকটি মিটিং দেবো। যদি সফল হই তাহলে ওই মিটিংয়ে কি কি চ্যালেঞ্জ আছে তা পর্যালোচনা করবো।

ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, এটাকে পূর্ণাঙ্গ রূপে একশ বাসে উন্নিত করবো। যেখানে অন্য উদ্যোক্তারা অংশগ্রহণ করবে। তাদের প্রথমে আমরা সম্মতিপত্র দেবে।

ঢাকা নগর পরিবহন চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে নগরবিদ আদিল মুহাম্মদ খান বলেন, এতে করে রাজধানীর গণপরিবহনের বিশৃঙ্খলা কমে আসবে। একটি মান সম্মত বাস সার্ভিস পাবে নগরবাসী।

আরও পড়ুন: হালনাগাদ হচ্ছে সুরক্ষা অ্যাপ, বুস্টার ডোজের ম্যাসেজ শিগগিরই

কোম্পানি ভিত্তিক বাস চালু করতে সবচেয়ে বড়ো বাধা বাস মালিকদের অসহযোগিতা। ঢাকার দুই মেয়রই বলছেন, সব চ্যালেঞ্জ উতরে পুরো ঢাকাকেই সুশৃঙ্খল বাস সার্ভিসের আওতায় নিয়ে আসা হবে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর