ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২:২২ এএম

রাজধানীর টিকাটুলি এলাকায় ময়লাবাহী ট্রাকের চাপায় স্বপন কুমার (৬২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ট্রাকটি সিটি কর্পোরেশনের।

ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মুহিন খান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি ট্রাক টিকাটুলি থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। 

এসময় উল্টো দিক থেকে রিকশায় আসছিলেন ওই যাত্রী। গাড়ি দেখে রিকশাচালক রিকশাটি দ্রুতগতিতে ঘোরানোর সময় যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। পরে ময়লাবাহী গাড়ি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: পায়রা বন্দরে জাহাজ থেকে পড়ে সার্ভেয়ারের মৃত্যু

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক। সিসিটিভি ফুটেজের মাধ্যমে গাড়িটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে এ ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান (১৭) নিহত হয়। এর পরদিন রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান আহসান কবির খান। 


একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর