মাসে সাড়ে তিন কোটি টিকা দেয়ার বিশেষ কর্মসূচি শুরু

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯:২১ এএম

অতি সংক্রামক ওমিক্রনের প্রভাবে মহামারীতে আবারো নতুন ঢেউয়ের শঙ্কায় সারাদেশে নতুন বছরের শুরুতেই গতি পেয়েছে টিকা কর্মসূচি। 

শুরু হয়েছে সারাদেশের ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেয়ার বিশেষ কর্মসূচি। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে মাসে তিন কোটি ২০ লাখ ডোজ টিকা দেয়া। 

শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী দুই মাসব্যাপী। সপ্তাহে তিন দিন টিকা দেয়া হবে। এরমধ্যে দুই দিন পাবেন সাধারণ মানুষ আর বাকি একদিন মা ও শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, বিশেষ এই কার্যক্রম গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে চলবে। পাশাপাশি চলবে স্বাভাবিক টিকা কর্মসূচি ও বুস্টার ডোজ দেয়া।

তিনি বলেন, নতুন বছরে টিকাদান কর্মসূচিতে গতি আনতে চমক হিসেবে এই কর্মসূচি নেয়ার হয়েছে। ১৮ বছর বা তার বেশি বয়সী সবাইকে টিকা দেয়ার টিকা দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, নিবন্ধন করে যারা টিকা পায়নি তাদের যেমন এই টিকা দেয়া হবে, যারা নিবন্ধন করেনি, তারাও শুধু জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নিয়ে আসলে টিকা নিতে পারবেন। একইসঙ্গে টিকা কেন্দ্রে নিবন্ধনেরও সুযোগ থাকছে।

শামসুল হক বলেন, দেশের চার হাজার ৬১১টি ইউনিয়নে মোট এক লাখ ১০ হাজার ৬৪৬ কেন্দ্রে এই টিকা দেয়া হবে। প্রতিটি কেন্দ্রে ৩০০ ডোজ টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। 

নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৮ বছরের ঊর্ধ্বে দেশে ১১ কোটি ৪০ লাখ মানুষ রয়েছে। তাদের কাছে টিকা পৌঁছে দিতে প্রতিটি ওয়ার্ডে ইতোমধ্যেই টিকা কেন্দ্র তৈরি করা আছে। 

প্রতিটি ইউনিয়নে ৯টি করে ওয়ার্ড রয়েছে। এই ৯টি ওয়ার্ডে গড়ে ২৪-২৭টি টিকা কেন্দ্র থাকবে। এর মাধ্যমে সরকার তৃণমূল পর্যায়ের সবাইকে টিকার আওতায় আনতে চায়।

এই কর্মসূচিতে শুধু প্রথম ডোজ দেয়া হচ্ছে। পরবর্তীতে তাদেরকে বিশেষ কর্মসূচির মাধ্যমে দ্বিতীয় ডোজ দেয়া হবে। এজন্য টিকার কোন অভাব হবে বলে না বলেও জানান তিনি।

আরও পড়ুন: দেশে প্রথম শতভাগ করোনা টিকা গ্রহণকারী উপজেলা ফকিরহাট

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, এখন পর্যন্ত দেশে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে মোট সাত কোটি ৩৭ লাখ ৮৬,৬২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন পাঁচ কোটি ১৮ লাখ ১,০৫২ জন। 

এর মধ্যে যেসব টিকা ব্যবহার হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।


মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর