পেছালো প্রদীপ-চুমকির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৫:১৪ পিএম

মেজর (অব.) সিনহা হত্যা মামলার আসামী ও টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে করা দুদকের মামলায় সাক্ষ্য গ্রহণের সময় পিছিয়েছে আদালত। 

সোমবার (১৭ জানুয়ারি) বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। 

দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জানান, প্রদীপের আইনজীবিরা সাক্ষ্য গ্রহণের জন্য সময়ের আবদেন করলে শুনানি শেষে আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। 

এর আগে, ১৫ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের এই মামলায় প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। দুই কোটি ৩৫ লাখ ৯৮ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালে বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। 

মামলার পর থেকে পলাতক রয়েছেন মামলার অন্যতম আসামি প্রদীপ কুমার দাশের স্ত্রী  চুমকি কারণ।


একাত্তর/এসএ


চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর