উত্তর সিটির উচ্ছেদ অভিযানে বাধা, দুই নারীসহ আটক চার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৭:৫৮ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় দখল হওয়া খাল উদ্ধারে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রথম দিনে উদ্ধার করা হয়েছে রামচন্দ্রপুর মৌজার লাউতলা খাল

অভিযানে নেতৃত্ব দেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এসময় একটি মার্কেট, একটি তিনতলা ভবন এবং একটি কাঁচা বাজার উচ্ছেদ করা হয়

আর, উচ্ছেদ অভিযানের সময় বাধা দেয়ায় দুই নারীসহ চার জনকে আটক করে পুলিশ আটক ফারজানা কলি ও মারুফা কাজল আওয়ামী মহিলা লীগের মোহাম্মদপুর থানা কমিটির সদস্য।

রাজধানীর বসিলায় এলাকায় এক যুগ আগেও ছিল একশ’ ফুট প্রস্থের একটি খাল অথচ সেই খাল ভরাট করে রাস্তা আর তার পাশেই গড়ে উঠেছে বিশাল এক মার্কেট

ফলে মোহাম্মাদপুরের বসিলার রামচন্দ্রপুর মৌজার লাউতলা খালটি দখলের আগ্রাসনে উধাও। খালের যায়গা দখল করে যত্রতত্র গড়ে উঠেছে দালানপাট

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরাই বিভিন্ন মানুষকে বরাদ্দ দিয়েছেন এসব জায়গা। ফলে খাল থেকে শুরু করে অনেক সরকারি জমিই বেহাত হয়ে গেছে।

বসিলা সড়ক থেকে লাউতলা খাল আড়াই কিলোমিটার দূরে গিয়ে মিলিত ছিল বুড়িগঙ্গা নদীর সাথে কিন্তু দখলের বিবর্তনে সেই সংযোগ বিচ্ছিন্ন

তার বদলে খাল ভরেছে বাজার, বসতবাড়ি পরিবহন স্ট্যান্ডে রোববার ঢাকা জেলা প্রশাসনকে সাথে নিয়ে সেই খাল পুনরুদ্ধারে নামে ঢাকা উত্তর সিটি করপোরেশন

সাড়ে ১১টার দিকে এই অভিযান শুরু করেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোতাকাব্বীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মেয়র আতিকুল ইসলামও।

উচ্ছেদ শুরু করতেই স্থানীয় কিছু লোক বেশ কয়েকবার বাধা দেয়। এরপর ট্রাক স্ট্যান্ড লাগোয়া পাঞ্জেগানা মসজিদটি উচ্ছেদ করতে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে।

পরে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই সঙ্গে আটক করা হয় দুই নারীসহ চারজনকে।

এ সময় মেয়র আতিক বলেন, রাজধানীর খালগুলোকে বাঁচাতে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। অবৈধভাবে খালের জায়গায় বহুতল ভবনসহ সব স্থাপনার বিরুদ্ধে অভিযান সচল থাকবে।

তিনি আরো বলেন, আমরা খালকে ফিরিয়ে আনতে খালের ওপর গড়ে তোলা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করব। এজন্য অবৈধ দখলদারদের কোন নোটিশ দেয়ার দরকার নেই।

মেয়র আতিক বলেন, দখলদারদের সিটি করপোরেশন কোনো নোটিশ দেবে না। যারা অবৈধ জায়গা দখল করেছে তারা কিন্তু ঠিকই জানে যে তারা অবৈধভাবে দখল করেছে।

তাই অবৈধ স্থাপনা উচ্ছেদে আমরা কোনো বৈধ নোটিশ দেব না। যে যত বড়ই ক্ষমতাবান হোক, তারা কেউ অবৈধভাবে কোনো কিছু দখলে রাখতে পারবে না। আমরা অভিযান শুরু করেছি, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মেয়র জানান, লাউতলা খাল দখলমুক্ত করার পর আবারো খনন করে সৌন্দর্য্য বর্ধন করবে সিটি করপোরেশন আর এই উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত মেয়র আতিকুল ইসলাম অস্থায়ী কার্যালয় করে সেখানেই সিটি করপোরেশনের কার্যক্রম শুরু করেন


একাত্তর/টিএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর