ফেনসিডিল মাদক, পরিবহন করা অবৈধ: আপিল বিভাগ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৪ পিএম

ফেনসিডিলকে মাদক হিসেবে উল্লেখ করে তা পরিবহনের নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশের সর্বোচ্চ আদালত।

ফেনসিডিলসহ গ্রেপ্তার ঝিনাইদহ সদর উপজেলার বাদল পালের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি নিয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন। ২০০০ সালে ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।

রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট খালাস দেয় বাদলকে। যুক্তি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল বহন অপরাধ নয়।

পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে ওই মামলার শুনানি হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ফেনসিডিলের অন্যতম উপাদান কোডিং, যা মাদক হিসেবে স্বীকৃত।

পরে মঙ্গলবার সকালে আপিল বিভাগ সেই রায় স্থগিত করে জানান, বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকবে।

আরও পড়ুন: বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আপিল বিভাগ একইসঙ্গে জানান, ফেনসিডিল মাদক। এই মাদক পরিবহন করা অবৈধ।

এই মামলার রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার ভাগ্য নির্ধারণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


একাত্তর/আরএ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর