ঢাকায় প্রথম ডোজে সিনোভ্যাক, বুস্টারে অন্য টিকা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪২ পিএম

রাজধানীর দুই সিটি করপোরেশনে চলমান করোনা টিকা কার্যক্রমে নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে, এখন থেকে ঢাকায় প্রথম ডোজে সিনোভ্যাক, বুস্টারে মডার্নার পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও কেভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলমান কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সকল মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউট, সরকারি হাসপাতাল এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সকল ভ্যাকসিনেশন কেন্দ্রসমূহে টিকার প্রথম ডোজ হিসেবে সিনোভ্যাক এবং বুস্টার ডোজ হিসেবে মডার্না বা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।

image


এর আগে গত ১৩ জানুয়ারি ইপিআই কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্টফোর্সে কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বুস্টার ডোজে ফাইজারের বদলে মর্ডানার টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। 

আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১৩,১৫৪

এক্ষেত্রে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন শুধুমাত্র স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের (১২-১৭ পূর্ণ বছর বয়সী) উভয় ভোজ এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণের বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর