একাকিত্বের ভারে মহসিনের আত্মহত্যা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৪ পিএম

একাকিত্ব মানুষকে কতটা গ্রাস করতে পারে, কখন একটা মানুষকে আত্মহত্যা পর্যন্ত নিয়ে যেতে পারে তা যেন এই ঘটনায় কিছুটা হলেও জানান দিয়েছে।  

রাজধানীর ধানমন্ডিতে ফেসবুক লাইভে নিজের লাইসেন্স করা পিস্তলের গুলি চালিয়ে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খান। আত্মহত্যার আগে তিনি ব্যক্তিগত জীবনের নানা হতাশা থেকে আত্মহত্যা করার সিদ্ধান্তের কথা জানান। রাতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। 

নিজের একাকিত্ব আর হতাশার কথা ফেসবুক লাইভে জানিয়ে ৫৮ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত ব্যবসায়ী আবু মহসিন খান নিভিয়ে দিয়েছেন নিজেকে। 

ছিলো বারবার প্রতারিত হবার ভিষন আক্ষেপ। ব্যবসায়ীক অংশীদারদের থেকে বার বার প্রতারিত হয়েছেন মহসিন খান। আর জীবনের শেষ সময়ে ফেসবুক লাইভে, আত্মহত্যার আগে কামরুজ্জামান বাবলু নামে তার এক বন্ধু তার ২৫ লাখ টাকা নিয়ে ফেরত না দেয়ার কথা জানিয়েছেন সবাইকে।  

তার এই মৃত্যুর জন্য কেউ দায়ী না বলেও চিরকুটে লিখে গেছেন, নিজের কাফনের কাপড়ও রেখে গেছেন ঘটনাস্থলে, তার স্বজনরা বলছেন, মহসিন ছিলেন গুণি একজন মানুষ, এর আগে কখনো তাকে হতাশাগ্রস্ত দেখেননি তারা।

পুলিশ বলছে, মহসিন তার লাইসেন্স করা ব্যক্তিগত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন, পরিবার চাইলে তাকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিরুদ্ধেও মামলা হতে পারে।

মহসিনের এই মৃত্যুতে অনেক প্রশ্নেরই জন্ম দিয়েছে। অনেকে তার পরিবারকেও দায়ী করছেন নিঃসঙ্গতার এই মৃত্যুর জন্য। এ ঘটনার পর ঢাকায় তার মেয়ে বা মেয়েজামাই চিত্র নায়ক রিয়াজ উপস্থিত হলেও গণমাধ্যমের সাথে কথা বলেননি তারা, মহসিনের স্ত্রী আর ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী। 



একাত্তর/ এনএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর