নোয়াখালীতে ই-অরেঞ্জের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৩ পিএম

নোয়াখালীতে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় প্রতিষ্ঠানটির উপদেষ্টাসহ শেখ সোহেল রানাকে প্রধান করে সাত কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ভুক্তভোগী বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় আরও ১৪ জন ভুক্তভোগীকে সাক্ষী করা হয়েছে।

আদালতের বিচারক মোসলেহ উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: দুই মাসের কম সময়ে বাড়লো স্বর্ণের দাম

বাদি জাহাঙ্গীর আলম জানান, ই-অরেঞ্জ তাদের এক কোটি ৪৬ লাখ ২৩ হাজার ২০৮ টাকা আত্মসাৎ করেছে। তারা ১৫ জন মোটরসাইকেল, মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী কিনতে এবং নগদ টাকায় ই-অরেঞ্জ ভাউচারের ওপর অর্থ লগ্নী করেছেন। ২০২১ সালের মে মাস থেকে ২০২১ সালের জুলাই মাসের মধ্যে এসব অর্থ বিনিয়োগ করা হয়। বর্তমানে টাকা কিংবা পণ্য না পাওয়ায় সর্বস্বান্ত হয়ে গেছেন তারা। তাই বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।


একাত্তর/এসি

নোয়াখালী জেলার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরনো কমিটি বিলুপ্তি করে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানকে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালত সূত্রের দাবি, চলতি...
চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর চারদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ১৩ বয়সী হিমুর।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর