শাহবাগে রাস্তার পাশে দুই নবজাতকের মরদেহ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৪ পিএম

রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন রাস্তার পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপস্থিত লোকজনের চোখে পড়লে তারা শাহবাগ থানায় ঘটনাটি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে।

শাহবাগ থানার উপপরিদর্শক  শাহাবউদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের বিপরীত দিকে ছবির হাট থেকে টিএসসির দিকে যাওয়ার রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বাক্সে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতক দু'টির মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন: রাজধানীতে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

তবে কে বা কারা নবজাতক দুটির মরদেহ এভাবে ফেলে গেছে, তা এখনও জানাতে পারেনি পুলিশ।

গত রাতে কেউ এক-দুই দিন বয়সী নবজাতক দুটির মরদেহ সেখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান শাহাবউদ্দিন।

ময়নাতদন্তের জন্য নবজাতক দুটির মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর