তিন পার্বত্য জেলার ১৩০ ইটভাটা ধ্বংসের নির্দেশ

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০২:৫৯ পিএম

দেশের তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির ১৩০টি ইটভাটা গুড়িয়ে দিয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ জানান, ইটভাটা নিয়ন্ত্রন আইনের ১৪ ও ১৯ ধারা অনুসারে তিন কার্যদিবসের মধ্যে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। 

পাশাপাশি অবৈধ ইটভাটাগুলো ধ্বংস করে ছয় সপ্তাহের মধ্যে তিন জেলার জেলা প্রশাসককে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। 

আরও পড়ুন: পরিত্যক্ত বিবেচিত হবে যুদ্ধাপরাধীর বাজেয়াপ্ত সম্পত্তি

এতে বলা হয়, তিন পার্বত্য জেলার ২০টি উপজেলায় থাকা ৬৪টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। 

আদালত ৯ মার্চের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা দাখিল করার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ তিন জেলা প্রশাসকের তালিকা আদালতে দাখিল করে।

ওই প্রতিবেদনের তথ্যমতে, তিন পার্বত্য জেলায় ১৩০টি অবৈধ ইটভাটা রয়েছে। 


একাত্তর/এসজে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর