সেরা রিভিউয়ারদের সঙ্গে লেখক আড্ডা

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৮:৫৩ পিএম

পাঁচ সেরা রিভিউয়ারের জন্য লেখকের সঙ্গে আড্ডা ও ডিনারের সুযোগ রেখে অভিনব বই রিভিউ প্রতিযোগিতার আয়োজন করেছে সাহিত্য ভিত্তিক ওয়েবম্যাগ অনলাইন কাব্যশীলন ও সোনার বাংলা সাহিত্য পরিষদের (এসবিএসপি)।

রিভিউয়ের জন্য নির্বাচিত বইগুলো হলো: আলমগীর রেজা চৌধুরীর ‘শ্রেষ্ঠ কবিতা’ (জয়তী প্রকাশনী), মাসুদ পথিকের কাব্যগ্রন্থ ‘ধানবাজারে এইসব নন্দনবেপারি এন্ড নিউ কলোনিয়াল কোলাহল’ (জাগতিক প্রকাশ), অদ্বৈত মারুতের কাব্যগ্রন্থ ‘জলমাতালের মুখ’ (পুথিনিলয়), রাহিতুল ইসলামের উপন্যাস ‘কল সেন্টারের অপরাজিতা’ (প্রথমা প্রকাশন) এবং রাসেল রায়হানের উপন্যাস ‘আরও গভীরে’ (জ্ঞানকোষ প্রকাশনী)।

একজন পাঠক চাইলে একাধিক বইয়ের রিভিউও করতে পারবেন। রিভিউয়ের বিচারক হিসেবে থাকবেন কবি ফারুক মাহমুদ, কথাসাহিত্যিক মোহিত কামাল ও জাকির তালুকদার।

সোনার বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও ওয়েবম্যাগ কাব্যশীলনের প্রকাশক কবি ফখরুল হাসান বলেন, বইগুলোর রচনাশৈলী ও যোগ্যতার ওপর ভিত্তি করে পর্যালোচনা করতে হবে। নিজে পাঠের যে আনন্দ পাবেন, সে অনুভূতি অন্যের সঙ্গে ভাগ করবেন।

লেখা পাঠানোর ঠিকানা হবে [email protected] অথবা [email protected] ঠিকানায়। আগামী ২৫ মার্চ পর্যন্ত লেখা পাঠাতে পারবেন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর