মুফতি ইজাহারের দুই বছরের কারাদণ্ড

আপডেট : ২০ মার্চ ২০২২, ০২:০০ পিএম

সম্পদের হিসাব না দেওয়ায় দুদকের করা মামলায় হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ মার্চ) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। 

হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতিও তিনি।  

রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন তিনি।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ জানান, সম্পদের বিবরণী দাখিল না করায় মুফতি ইজাহারকে দুই বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দেয় আদালত। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। 

আদালত সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিবরণী জমা দিতে মুফতি ইজাহারকে ২০১৩ সালের ৪ জুলাই নোটিশ ইস্যু করে দুদক। সেই নোটিশ গ্রহণ না করায় ওই বছরের ৭ জুলাই লালখান বাজার মাদ্রাসায় গিয়ে নোটিশ ঝুলিয়ে দেন দুদকের কর্মকর্তারা। 

এরপরও বিবরণী না দেওয়ায় ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করে দুদক।

২০১৪ সালের ২১ এপ্রিল এই মামলায় অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম অঞ্চল-১-এর উপপরিচালক এইচ এম আক্তারুজ্জামান।

২০১৪ সালের ১২ মে মুফতি ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। 


একাত্তর/জো 

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর