চাঞ্চল্যকর টিপু ও প্রীতি হত্যাকাণ্ডে এক শ্যুটার গ্রেপ্তার

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০১:৩৩ পিএম

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির খুনের ঘটনায় একজন শ্যুটারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করলে, একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে শুরু করে। জোড়া খুনে জড়িত এক শ্যুটারকে শনাক্ত করা হয়। এরপরই তাকে দ্রুত গ্রেপ্তার করতে একাধিক টিম মাঠে নামে। 

চাঞ্চল্যকর হত্যার পরিকল্পনা থেকে শুরু করে মাঠে বাস্তবায়ন পর্যন্ত যারা যে প্রক্রিয়ায় ছিলো তাদের নেটওয়ার্ক সম্পর্কে ধারণা পেয়েছেন গোয়েন্দারা।

গ্রেপ্তারের বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। গেলো বৃহস্পতিবার (২৪ মার্চ) এই হত্যাকাণ্ড ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আওয়ামী লীগ নেতা টিপুর গাড়ির কাছে এসে বাইক থেকে এই গুলি করা হয়েছে। 

মাত্র ৩০ সেকেন্ডে ১০টি গুলি করা হয়। পরে পালানোর সময় ফাঁকা গুলিতে নিহত হন কলেজ ছাত্রী প্রীতি। পুলিশ জানায়, টিপুকে ক’দিন আগে ফোন করে হত্যার হুমকি দেয়া হয়েছিলো।

গত ২৪ মার্চ রাজধানীর উত্তর শাহজাহানপুরের আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাথাড়ি ছোড়া গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি নিহত হন।

গোলাগুলির ঘটনার সময়ে পাশ দিয়ে যাওয়া রিকশা আরোহী কলেজ ছাত্রী প্রীতি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর