প্রীতির শরীরে গুলি লাগার খবর পরে জেনেছেন আকাশ

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১০:৪০ পিএম

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যার পরিকল্পনা আগে থেকে থাকলেও কলেজছাত্রী প্রীতিকে টার্গেট করে গুলি করেনি শুটার আকাশ।

আলোচিত এই দুই হত্যার অভিযোগে বগুড়া থেকে আটক মাসুম মোহাম্মদ আকাশ নিজের গোয়েন্দা পুলিশের কাছে একথা জানিয়েছেন। 

রোববার দুপুরে, ডিএমপি মিডিয়া সেন্টারে আকাশকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করে ডিবি। তবে গণমাধ্যমের সামনে কিছু বলেনি মাসুম।

এ সময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, আকাশ তাদের কাজে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। 

আকাশ ডিবি পুলিশকে বলেছে, তার টার্গেট ছিলো টিপুকে হত্যা করা। তাই সে পিস্তলের ট্রিগার চেপে রেখেছিলো। একাধারে গুলি বের হচ্ছিল। প্রীতিকে টার্গেট করে গুলি মারেনি। 

প্রীতির শরীরে যে গুলি লেগেছে সেটা তিনি জানতেন না। হত্যার পরের দিন টিভি দেখে জেনেছেন। প্রীতিকে সে গুলিও করতে যায়নি। তার টার্গেট ছিলো কেবল টিপু।

হাফিজ বলেন, পিস্তলের ট্রিগারে চাপ দেয়া ছিল। যে কয়টা গুলি ছিল তার সবই বের হয়ে যায়। মূলত এ কারণেই প্রীতি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। প্রীতিকে হত্যার কোন উদ্দেশ্য তার ছিল না।

আরও পড়ুন: ইউক্রেন অভিযানের দ্বিতীয় পর্বে রাশিয়ার কৌশল পরিবর্তন

তিনি আরও বলেন, হত্যার জন্য আকাশকে কন্ট্রাক্ট করা হয়েছিল। তবে টাকা দিয়ে নয়, তাকে সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে কন্ট্রাক্ট করা হয়। 

তার বিরুদ্ধে ৪-৫টি মামলা রয়েছে। একটি হত্যা মামলাও রয়েছে। তাকে সেসব মামলা থেকে সেভ করা হবে বলা হয়েছিল।

গ্রেপ্তার আকাশ একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক্স ডিজাইন পাশ করেছে। তার বাবা স্কুল শিক্ষক। তার স্ত্রী ও সন্তান রয়েছে। তবে কিভাবে সে খুনি হয়ে উঠলো, সেটি জানা যায়নি।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর