টিপু খুনের মাস্টারমাইন্ডসহ চারজন গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০১:১৯ পিএম

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শুক্রবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো বার্তায় জানানো হয়, ‘বহুল আলোচিত ও চাঞ্চল্যকর জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড এবং টিপুকে অনুসরণকারীসহ চারজনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।’

তবে ওই পরিকল্পনাকারী বা বাকি তিনজনের নাম ওই বার্তায় প্রকাশ করা হয়নি। শনিবার (২ এপ্রিল) সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে র‍্যাব। 

এর আগে এই জোড়া খুনের ঘটনায় মাসুম মোহাম্মদ আকাশ এবং আরফান উল্লাহ দামাল নামে আরো দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ মার্চ সন্ধ্যায় ঢাকার শাহজাহানপুরের আমতলী এলাকায় গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা টিপু। টিপুকে লক্ষ্য করে ছোড়া গুলিতে মারা যান টিপুর গাড়ির পাশেই রিকশায় থাকা প্রীতি।


একাত্তর/জো 
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর