গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে আরো দু’তিন দিন

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৮:২৪ পিএম

রাজধানীসহগ সারাদেশে গ্যাসের তীব্র সংকট স্বাভাবিক হতে আরও দুই তিন সময় লাগবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। তবে সোমবার রাতের মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নত হবে। 

পেট্রোবাংলা জানিয়েছে, বিবিয়ানা গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ বন্ধ থাকায় সারাদেশে তীব্র গ্যাস সংকট চলছে। সেখানে এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে।

এ কারণে গভীর রাতেও বাসাবাড়ির চুলা জ্বলছে না। দীর্ঘ অপেক্ষার পরও সিএনজি স্টেশনে গ্যাস পাচ্ছে না বিভিন্ন ধরনের পরিবহন। 

আমেরিকান কোম্পানি শেভরনের পরিচালনায় থাকা বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে বালু চলে আসায় শনিবার দিবাগত রাতে বন্ধ হয়ে যায় ছয়টি কূপ। 

একেকটি কূপ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট করে মোট ৪২০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসতো। কূপগুলো একসাথে বন্ধ হওয়ায় গ্যাস সংকট তীব্র হয়েছে। 

গভীর রাতেও জ্বলছে ন আ চুলা, বন্ধ রাখতে হচ্ছে সিএনজি স্টেশনগুলো। গাড়িচালকরা দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটছেন। 

পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান জানান, সোমবার রাতের মধ্যে তিন কূপ থেকে গ্যাস পাওয়া যাবে। কয়েকদিনের মধ্যে চাহিদা অনুযায়ী পুরো গ্যাস পাওয়া যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ‘টিপ পরছস কেন’ বলা সেই পুলিশ সদস্য বরখাস্ত

বিবিয়ানার গ্যাসক্ষেত্রের গ্যাস সরবরাহ বন্ধ হওয়াকে দুর্ঘটনা উল্লেখ করে সবাইকে ধৈর্যের সাথে অপেক্ষা করার আহবানও জানান তিনি।

বিবিয়ানা গ্যাস ফিল্ড হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এই গ্যাসক্ষেত্রটি থেকে দেশের দৈনিক চাহিদার ৪০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়ে থাকে।

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর