করোনায় টানা ছয় দিন মৃত্যুশূন্য, হঠাৎ বাড়লো শনাক্ত

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৬:১৪ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কোনো মৃত্যু হয়নি। এনিয়ে টানা ছয় দিন দেশে করোনায় মৃত্যুশূন্য থাকলো। তবে হঠাৎ বেড়েছে নতুন শনাক্তে ও শনাক্তের হার।

গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ পাঁচ হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছেন ৪২ জন। দৈনিক সংক্রমণের হার শূন্য দশমিক ৮০ শতাংশ।

এদিন করোনায় কোনো মৃত্যু না হওয়ায় মৃত্যু সংখ্যাটি ২১ হাজার ১২৩ অপরিবর্তিত রয়েছে।

রোববার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনিবার করোনায় ২৮ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন দৈনিক সংক্রমণের হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ৬৫ জন। মোট শনাক্তের গড় ১৪ দশমিক ০৬।

এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫।

আরও পড়ুন: বিপথগামী শিক্ষক ও ছাত্ররা জড়িত, জেল থেকে বের হয়ে হৃদয় মণ্ডল

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর