গলার কাঁটা হতে পারে পাতাল রেল, বলছেন বিশেষজ্ঞরা

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১২:২৬ এএম

বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহরে লক্ষ-কোটি টাকার মেগা প্রকল্পের পাতাল রেল যানজটের সমাধান করলেও পরিবেশগত ঝুঁকির মুখে পড়বে রাজধানী, বাড়বে ঋণের বোঝা। এমনকি এসময় এটি গলার কাঁটা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে ইন্সটিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত এক অনলাইন সংলাপে এমন মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাটির ২৫ থেকে ৭০ কিলোমিটার নিচে চলা পাতাল রেল প্রকল্পে প্রতিদিন যাতায়াত করতে পারবেন ৮০ লাখ মানুষ। মাটির ওপরের মেট্রোরেল যেসব জায়গায় পৌঁছাবে না; সেসব এলাকার ১১টি রুটে চলবে সাবওয়ে। ২০৩০ সালের মধ্যে চারটি এবং ২০৫০ সালের মধ্যে পুরো পাতাল রেলের কাজ শেষ করতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৬৫ বিলিয়ন ডলার। যার সম্ভাব্যতা যাচাইয়ে ব্যয় হচ্ছে ৩২১ কোটি টাকা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ বলেন, এমন মেগা প্রকল্প হয়তো যানজটের সমাধান করবে, কিন্তু নিম্নমধ্যবিত্তের জন্য এটি সাশ্রয়ী হবে কিনা বা ঢাকার পরিবেশগত ঝুঁকি কতোটা বাড়বে; সেই সাথে বিশাল ব্যয়ের বিপরীতে আয় হবে কতো? সবমিলে নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই প্রকল্প এক সময় ঢাকার গলার কাঁটা হয়ে উঠবে। 

আইপিডি’র নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান বলেন, বরং এই মহাপ্রকল্পের বাজেটের একটি ক্ষুদ্র অংশ ব্যয় করে যদি ঢাকার বাইরের শহরগুলোকে উন্নত করা যায়, তবে মানুষের ঢাকামুখীতা কমবে।

ভার্চুয়াল এই সংলাপে নগরবিদরা জানান, ঢাকাকে বাঁচাতে কমিউটার রেলের মতো বিকল্প ব্যবস্থা যেমন প্রয়োজন, তেমনি সবকিছুতে ঢাকামুখীতা কমানোটাই বেশি জরুরি।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর