কেরানীগঞ্জে আট কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৫:১৭ পিএম

কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। 

শনিবার (২৩ এপ্রিল) র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে র‌্যাব-১০ অভিযান চালিয়ে কেরানীগঞ্জ থানাধীন রোহিতপুর এলাকা হতে আনুমানিক দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: এনামুল হক (২৫) ও এরশাদ আলী (৪৩)। তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয় বলেও জানানো হয়েছে।

র‍্যাব-১০ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


একাত্তর/জো 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর