রাজধানী থেকে নিষিদ্ধ আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৫:২৫ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম’র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। খবর বাসস। 

গ্রেপ্তারের নাম উজ্জ্বল মিয়া ওরফে উজ্জ্বল খন্দকার (২৩)। তিনি উজ্জ্বল রাজধানীর বনানী থানার মহাখালী পুলিশ বক্স সংলগ্ন বায়তুল মাহফুজ জামে মসজিদ এলাকায় থাকতো। 

রোববার এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ দল শনিবার রাত ১০টার দিকে বনানী থানার মহাখালী পুলিশ বক্স এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তার নিকট থেকে একটি মোবাইল, ‘মুসলিম উম্মাহর প্রতি আহবান’ সংক্রান্ত সাত পাতার একটি পুস্তিকা, ১৪ পাতার ‘জিহাদের জন্য ট্রেনিং বা প্রস্তুতি’ (পর্ব ১-১৩) শীর্ষক পুস্তিকা জব্দ করা হয়। 

এছাড়া জব্দ করা মোবাইলে লগইন অবস্থায় তার টাইম লাইনে উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধকরণের বিভিন্ন পোস্ট, ভিডিও শেয়ারের স্ক্রিনশট, মোবাইল ফোনের সংযুক্ত মেমোরি কার্ডে সংরক্ষিত বেশ কিছু উগ্রবাদী ভিডিও এবং পিডিএফ ফাইল জব্দ করা হয়।

এটিইউ পুলিশের এ কর্মকর্তা আরও জানান, উজ্জ্বল হবিগঞ্জে আলিয়া মাদ্রাসার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সে অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও গাজওয়াতুল হিন্দের মাধ্যমে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এসপি মোহাম্মদ আসলাম খান জানান, উজ্জ্বল বিভিন্ন সামাজিক মাধ্যম এবং এনক্রিপ্টেড চ্যাট গ্রুপে এ সংগঠনের সমর্থনে ভার্চুয়াল মাধ্যমে গোপনে প্রচারণা এবং সদস্য বৃদ্ধির জন্য দাওয়াতি কার্যক্রম চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে।

আরও পড়ুন: ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের সদস্য গ্রেপ্তার

এছাড়া সে সামাজিক মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। উগ্রবাদী বিভিন্ন বই ও কনটেন্ট সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহবান করে আসছিল।

তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর