গুলশানে ঈদ পোশাকের বাহারি আয়োজন থাকলেও ক্রেতা কম

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৭:০৮ পিএম

ঈদকে ঘিরে বাহারি ডিজাইনের পোশাকে সেজেছে রাজধানীর গুলশান এলাকার মার্কেট ও শপিং মলগুলো। তবে ক্রেতা উপস্থিতি অন্যান্য এলাকার মার্কেটগুলো থেকে কম।

ঈদকে ঘিরে গুলশানের পিংক সিটি মার্কেটে ক্রেতা উপস্থিতি তেমন বেশি ছিলো না। তবে, যারাই এসেছেন তারা কিনেছেন পছন্দের পোশাক।

ঈদকে ঘিরে সব দোকানেই রাখা হয়েছে বাহারি ডিজাইনের পোশাক। ক্রেতা-বিক্রেতারা বলছেন, শুধুমাত্র গুলশান বাসিন্দারাই সেখানে শপিং করতে যান। তাই ক্রেতাদের ভিড় থাকে কিছুটা কম।

গুলশানের ভিনদেশী পোশাকের স্টলগুলোতে ঈদ ও বিয়ের মৌসুমকে সামনে রেখে ফুটিয়ে তোলা হয়েছে রঙ বেরঙের নকশা।

ভারতীয় ৩০ জন ডিজাইনারের ডিজাইন করা পাঞ্জাবি, লেহেঙ্গা, শাড়ি আর সালোয়ার কামিজ ঠাঁই পেয়েছে গুলশান এভেন্যুর একটি বড় দোকানে।

পোশাকগুলোর দামও কিছুটা বেশি। তিন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ হাজার টাকা দামের পাঞ্জাবি রয়েছে এখানে।

ঈদের সপ্তাহখানেক আগে গুলশান এলাকার শপিং মলগুলোতে কেনা কাটার ভিড় আরও বাড়বে বলে মনে করছেন সেই এলাকার বিপণীকেন্দ্রের ব্যবসায়ীরা।


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর