লালবাগে সৌদি ফেরত নারীর আত্মহত্যা

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৭:৪৩ পিএম

রাজধানীর লালবাগ এলাকা থেকে এক নারীর থেকে মরদেহ উদ্ধার করেছে লালবাগ পুলিশ।  নিহত শিফা আক্তার (২৬) হবিগঞ্জের চুনারঘাট এলাকার জেলার আব্দুর রউফের মেয়ে। 

পুলিশ জানিয়েছে, লালবাগ থানার শহিদ নগর এলাকায় ভাই মোঃ শামীমের বাসা থেকে বুধবার (২৭ এপ্রিল) সকালে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ফ্যানে সাথে ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার করেন। 

মৃতের ভাই মোঃ শামিম জানান, দুই সাপ্তাহ আগে সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন শিফা। সে আমার বাসাতেই ছিল। গত রাতে সবার সাথে কথা বলে ঘুমাতে চলে যায় সে। মধ্যরাতে সেহরির জন্য তার ভাবী তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দেখতে পায় শিফা ফ্যানের সাথে ওড়না ঝুলছে। পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। পরে পুলিশ খবর দেখা হয়।

পরে লালবাগ থানার উপপরিদর্শক এসআই ফকরুল আলম আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠান। বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনেরা মরদেহ আজিমপুরে দাফন করে পরিবার। 

ভাই জানান, শিফার একবার বিয়ে হয়েছিল, বিয়ের ৭/৮ মাসের মধ্যে তার স্বামী সোহেল মারা যান। পরে সৌদি চলে যান শিফা। সেখান নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও ভাইকে জানান শিফা। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে কোন বেতনও পাচ্ছিলেন না। পরে কোন উপায়ন্তর না পেরে দেশে চলে আসেন তিনি। এর মাঝে এক ইতালি প্রবাসী সাথে তার মুঠোফোনে সম্পর্ক হয়। তাদের মধ্যে বিয়েও হওয়ার কথা হয় বলে ভাইকে জানিয়েছিলেন শিফা। 

সম্প্রতি তাদের মধ্যে মুঠোফোনে ঝগড়া হচ্ছিলো বলেও জানান শেফা ভাই। পরিবারে ধারণা ঐ ছেলের সাথে ঝগড়া করেই সে আত্মহত্যা করেছে।  


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সোমবার সকাল থেকে মিনার উদ্দেশে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের যাত্রার মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের আশায় সৌদি আরবের স্থানীয় সময় আগের রাতেই মিনার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর