রাজধানীতে আলাদা দুর্ঘটনায় দুই জন নিহত

আপডেট : ০৫ মে ২০২২, ১২:০০ পিএম

রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (৪ মে) রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম এলাকায় এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- মো. শিহাব (২১) ও আবু বক্কর সিদ্দিক (৫৩)। 

শিহাব নারায়ণগঞ্জের খানপুর এলাকার মো. সাইফুল ইসলাম ছেলে। তিনি তুলারাম কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। 

অন্যদিকে আবু সিদ্দিকের বাড়ি বান্দরবান জেলায়। তিনি দারুস সালাম আলিয়া মাদরাসার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন এবং ওই এলাকার একটি মেসে থাকতেন।

দারুস সালাম এলাকায় নিহত আবু বক্কর সিদ্দিকের ছেলের বন্ধু রাশেদ জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। সেখান থেকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   

এদিকে শিহাবের মামাতো ভাই মাসুদ করিম জানান, শিহাব মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ি থানার ধোলাইখালের দিক থেকে হানিফ ফ্লাইওভারে ওপরে উঠে দুর্ঘটনায় শিকার হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আরও পড়ুন: নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আরও তিন

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপ পরিদর্শক মো. আব্দুল খান জানান, পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে রাত ১০টা থেকে ১১টার মধ্যে দু’জনকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, যাত্রাবাড়ির ঘটনায় নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে গেছেন। দারুস সালামের ঘটনায় নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর