আরমানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন

আপডেট : ০৯ মে ২০২২, ০৭:৪৩ পিএম

ক্যাসিনোকাণ্ডের মামলায় অভিযুক্ত আসামি এনামুল হক আরমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৯ মে) দুদকের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। সূত্র জানায়, ক্যাসিনো সংক্রান্ত মামলায় অভিযুক্ত আসামি আরমান বিভিন্ন অবৈধ পন্থায় জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন। 

এর মধ্যে ৬ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ৩৭৯ টাকা বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অবৈধ পন্থায় অর্জন করে অবৈধ উপায় সিঙ্গাপুরে পাচার করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ হয়েছে। 

এ কারণে তার বিরুদ্ধে দুদক আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগপত্র দাখিলের সুপারিশ করে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। 

তদন্ত কর্মকর্তার দাখিল করা প্রতিবেদন পর্যালোচনা শেষে দুদক উপরের মামলার আসামি আরমানের আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে।


একাত্তর/এআর

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আত্মসমর্পণ করে জামিন চেয়ে পিটিশন জমা দিয়েছেন। 
দুদকের মামলায় রোববার ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। একই সঙ্গে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা দেবেন তিনি।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর