এসবি প্রধান ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট : ১৩ মে ২০২২, ০৯:১১ পিএম

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস। 

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে এসবি প্রধানের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন রডনি কলিন্স ও মার্কিন দূতাবাসের সিনিয়র ইনভেস্টিগেটর নাবিল মাহমুদ। অন্যান্য উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

অতিথিদের স্বাগত জানান ডিপ্লোম্যাটিক এন্ড প্রোটোকল উইংয়ের বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগম। 

image


এসময় রাষ্ট্রদূত ও এসবি প্রধান বিভিন্ন বিষয় সম্পর্কে দীর্ঘসময় একান্ত আলোচনা করেন। রাষ্ট্রদূত গুলশান ডিপ্লোম্যাটিক এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ তথা সার্বিক  কার্যক্রমে এসবির নিরন্তর সহায়তার ভূয়সী প্রশংসা করেন।

তিনি তথ্য বিনিময়ে পারস্পরিক সহায়তার  এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও কাজের মান উন্নয়নের জন্য মার্কিন দূতাবাস কর্তৃক প্রশিক্ষণের আয়োজনসহ অন্যান্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এরপর স্মারক বিনিময় ও চা চক্র শেষে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ণ রাখার প্রত্যাশায় সভার সমাপ্তি ঘটে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর