এসকে সিনহার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বড় ভাই এনকে সিনহা

আপডেট : ১৬ মে ২০২২, ০৯:০৮ পিএম

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহাসহ তিনজন।

সোমবার (১৬ মে) দুদক প্রধান কার্যালয়ে উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ১৬৪ ধারায় জবানবন্দি নিতে নরেন্দ্র কুমার সিনহাসহ তিনজনকে দুদকে ডেকে আনেন। পরে দুপুর ১ টা ২৫ মিনিটে তাদেরকে দুদকের একটি মাইক্রোবাসে করে ঢাকা মহানগর হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়।

নরেন্দ্র কুমার সিনহা ছাড়া অন্য দুজন হলেন- শঙ্খজিৎ সিংহ ও ইঞ্জিনিয়র সুজিত।

দুদক সূত্র জানায়, তিনজন এস কে সিনহার বিরুদ্ধে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন।

উল্লেখ্য, এসকে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে উত্তরায় রাজউকের প্লট দখলের মামলায় দুদকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক উত্তরায় প্লট জালিয়াতির ঘটনায় ২০২১ সালে এসকে সিনহার বিরুদ্ধে ৭ কোটি ৬ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। দুদকে এসকে সিনহার বিরুদ্ধে মোট তিনটি মামলা হয়েছে। এর মধ্যে বিচারিক আদালতে একটি মামলার রায়ও হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ক্ষমতার অপব্যবহার করে রাজউকের প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এসকে সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুদক। এসকে সিনহা তার নিজ নামে রাজউকের উত্তরা প্রকল্পে একটি প্লট বরাদ্দ পান। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব খাটিয়ে ও প্রতারণার মাধ্যমে তার ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে রাজউক পূর্বাচল প্রকল্পে তিন কাঠার আরও প্লটের জন্য আবেদন করেন। নরেন্দ্র কুমার সিনহার নাম থাকায় তিনি দুদকে রাজস্বাক্ষী দিতে রাজি হয়েছেন।

এই বিষয়ে নরেন্দ্র কুমার সিনহা সাংবাদিকদের বলেন, এসকে সিনহার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক থাকলেও একটা দূরত্ব আছে। তার অপকর্ম সম্পর্কে আমরা জানলেও পারিবারের সদস্য হওয়ায় আমরা চুপ ছিলাম।


একাত্তর/এআর

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর