রাত ৮টার মধ্যে সব দোকান-শপিং মল বন্ধ করতে হবে: মেয়র তাপস

আপডেট : ১৬ মে ২০২২, ০৭:৪৪ পিএম

জরুরি পরিষেবা ছাড়া রাত ৮টার মধ্যেই ঢাকার সব দোকানপাট, শপিং মল বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৬ মে) মেয়র হিসেবে দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকার ধারণক্ষমতা সব সীমাবদ্ধতা ছাড়িয়ে গেছে মন্তব্য করে মেয়র তাপস বলেন, আমরা দ্রুত সমস্যার সমাধান করতে চাই। এ জন্য রাত ৮টার মধ্যেই ঢাকার সব দোকানপাট, শপিং মল বন্ধ করতে হবে। তবে খাবারের দোকান রাত ১০টা এবং ওষুধের দোকানসহ জরুরি প্রয়োজনীয় সেবাগুলো সুবিধামতো সময় পর্যন্ত খোলা রাখা যাবে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য বড় শহরে দোকানপাট, শপিং মল রাত ৮টা থেকে ৯টার মধ্যে কার্যক্রম শেষ করে। ঢাকার শৃঙ্খলা ফেরাতে আমাদেরও এই উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, রাত ৮টায় দোকানপাট বন্ধ করলে যানজট নিয়ন্ত্রণে আসবে। এ ছাড়া পরিবারকে আরও বেশি সময় দেওয়া যাবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।

রাত ৮টার পর দোকান বন্ধ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মেয়র বলেন, দুর্নীতিমুক্তির দিক থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) হবে ১ নম্বর প্রতিষ্ঠান। ডিএসসিসির অগ্রযাত্রাকে কেউ দাবায় রাখতে পারবে না।

তিনি বলেন, আগে জলাবদ্ধতা নিরসনে এক ঘণ্টা সময় লাগলেও এ বছর আধা ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়ে যাবে। জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর