জলজট থেকে শিগগিরই মুক্ত হবে শ্যামপুরের বাসিন্দারা

আপডেট : ১৮ মে ২০২২, ০৭:২৬ পিএম

অতিবৃষ্টি হলেও এবার ঢাকা দক্ষিণের কোথাও আধাঘন্টার বেশি জলজট থাকবে না। আবারও এমন আশার কথা শোনালেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। 

যদিও কাঠপোড়া রোদের এ সময়েও কলকারখানার বর্জ্য-পানিতে নাকাল শ্যামপুরের বাসিন্দারা। মেয়র বলছেন, ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে গেলেই শ্যামপুরের মানুষের ভোগান্তি দূর হবে। 

কদমতলীর শ্রমিক-কর্মচারী কলোনি। ঢাকা দক্ষিণের ৫৯ নম্বর ওয়ার্ডভুক্ত এ এলাকায় প্রায় ৮০০ পরিবারের বসবাস। বছরের বারো মাসই জলমগ্ন থাকে পুরো এলাকা। 

বৃষ্টির পানি নয়। বরং ড্রেন না থাকায় আশপাশের কারখানার বিষাক্ত পানিতে সয়লাব পুরো এলাকা। বছরের পর বছর চলছে এই দূর্ভোগ। 

ভোগান্তি থেকে বাঁচতে কেউ কেউ এলাকা ছাড়াও হয়েছেন। সহসাই ভাড়া হতে চায় না বাসা। সব মিলিয়ে বসবাসের একদমই উপযোগী নয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। 

নিজেদের টাকায় পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের উদ্যোগ নেন এলাকাবাসী। কিন্তু তেলের টাকার যোগান নেই। তাই পাম্প চলে না আর নোংরা পানিও নামে না। 

শ্যামপুরের এই সংকট নিরসনে শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে দক্ষিণ সিটি। বুধবার সেই কাজ দেখতে সেখানের ঈগলু পয়েন্ট এলাকায় যান মেয়র শেখ ফজলে নূর তাপস। 

এ সময় তিনি আশ্বস্ত করেন, আগামী বছর থেকে শ্যামপুর শিল্পাঞ্চলে আর জলাবদ্ধতা হবে না। দ্রুত এগিয়ে চলছে জলাবদ্ধতা নিরসনে উন্নয়নমূলক প্রকল্পটি। 

মেয়র বলেন, বিশাল নর্দমা তৈরি করা হচ্ছে। আর এই নর্দমায় যেন কলকারখানার বর্জ্য এসে না পরে তার জন্য পরিবেশ মন্ত্রনালয়কে বলা হবে। এলাকাবাসিকেও সজাগ থাকতে হবে। 

তিনি বলেন, কোন কলকারখানার পয়োঃবর্জ্য, দূষিত পানি যেন এই নর্দমায় না দেয়া হয়। কারণ, এটা দিলে বুড়িগঙ্গার পানি দূষিত হওয়ার আশঙ্কা রয়ে যায়।

বর্ষায় পানি জমে, দক্ষিণের এমন এলাকার জন্যও আশার কথা জানান মেয়র। বলেছেন, এবার বর্ষায় অতিবৃষ্টি হলেও কোন পয়েন্টেই আধা ঘন্টার বেশি জলজট হবে না। 

তিনি বলেন, দক্ষিণ সিটির নর্দমার মুখগুলো পরিষ্কারের ব্যবস্থা রয়েছে, কালভার্ট ও খাল আমরা পরিষ্কার করেছি। ভূগর্ভস্থ যে নর্দমা রয়েছে সেগুলো পরিষ্কার করেছি।

শুধু তাই নয়, বৃষ্টির পানি যাতে সহজেই নেমে যায়, সেজন্য দক্ষিণের শতাধিক পয়েন্টে এবার আগে ভাগেই কাজ হয়েছে বলে জানান মেয়র ফজলে নূর তাপস। 


একাত্তর/এআর


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর