রাজধানীতে স্বামীর হাতে স্ত্রীর পরকীয়া প্রেমিক খুন

আপডেট : ১৩ জুন ২০২২, ১০:০৬ পিএম

রাজধানীর কমলাপুরে পরকীয়ার জেরে ছুরিকাঘাতে রেলওয়ের অস্থায়ী গেটম্যান নিহত হয়েছেন।

রোববার (১২ জুন) দুপুরের দিকে হামলার ঘটনা ঘটলে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহতের নাম মো. শাহীন (৩২)। তিনি কমলাপুরে লাইনের ৯ নম্বর অস্থায়ী গেটম্যান হিসেবে কর্মরত ছিলেন।

শাহিন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হাটধলা গ্রামের মৃত দূর্গাদির ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।

হামলার ঘটনায় নিহতের বোন আয়েশা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা রশিদা আক্তার ও তার স্বামী কাঞ্চনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।

ঢাকা রেলওয়ে থানার কমলাপুর (এসআই) মো. সেকেন্দার বলেন, স্ত্রী রশিদা আক্তারকে নিয়ে মানিকনগরের থাকতেন কাঞ্চন সিকদার। রশিদার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল শাহিনের।

বিষয়টি জানতে পেরে কাঞ্চন রাগান্বিত হয়ে শাহিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে।

আরও পড়ুন: বিএনপির হামলায় পাঁচ পুলিশ আহত, উপজেলা সভাপতিসহ আটক ১৩

ঘটনার পর স্থানীয়রা কাঞ্চন সিকদারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এদিকে সোমবার ময়নাতদন্ত শেষে শাহিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর