চট্টগ্রামে জেলের বদলে বিনা বেতনে গান শেখানোর সাজা

আপডেট : ১৫ জুন ২০২২, ১০:৫৪ পিএম

এক শিল্পীর মানহানি করে দোষী সাব্যস্ত হয়ে দণ্ড পেয়েছেন চট্টগ্রামের আরেক সংগীতশিল্পী। আদালতের রায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডের বদলে ছয় মাস পর্যন্ত বিনা বেতনে শিক্ষার্থীদের গান শেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এ রায় দেন। 

বাদীর আইনজীবী মো. কামরুল আযম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান।

কামরুল আযম চৌধুরী বলেন, ‘আসামি মিথ্যা তথ্য দিয়ে বাদীর মানহানি করেছেন বলে রায় দিয়েছেন আদালত। ছয় মাসের কারাদণ্ডের বদলে ছয় মাস পর্যন্ত শর্ত সাপেক্ষে কারাগারের বাইরে থেকে সাজাভোগ করার রায় দিয়েছেন আদালত।

দণ্ডিত শিল্পীর নাম ফাহমিদা রহমান। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। ফাহমিদা চট্টগ্রাম ওয়াসায় চাকরি করেন।

রায়ে আদালত বলেন, আসামি একজন নারী ও সংগীতশিল্পী। তাই তাকে ছয় মাসের কারাদণ্ডের বদলে ছয় মাস পর্যন্ত বিনা বেতনে সংগীত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গান শেখাতে হবে। এ ছাড়া আসামিকে বাংলাদেশ টেলিভিশনে দুটি গান ফ্রিতে গাইতে হবে কিংবা দুটি গানের সম্মানী নিয়ে সেই টাকায় কবি নজরুল ইসলাম বা তাঁকে নিয়ে লেখা বই কিনে তা জেলা শিল্পকলা একাডেমিতে দিতে হবে। এসব কর্ম সম্পাদিত হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আদালতকে জানাতে হবে।

আসামি এসব শর্ত ভঙ্গ করলে আদালত আসামিকে কারাদণ্ডের আদেশ দিতে পারবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেন চট্টগ্রামের শিল্পীরা। সেখান থেকে বের হওয়ার পর সার্কিট হাউস চত্বরে বেতার-টেলিভিশনের আরেক শিল্পী আলাউদ্দিন তাহেরকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন ফাহমিদা। তাঁ বক্তব্য নিয়ে পরদিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনায় ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি ফাহমিদার বিরুদ্ধে আদালতে মামলা করেন আলাউদ্দিন।


একাত্তর/এআর

রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে।
শিল্পী দেশের প্রতিনিধিত্ব করে, আর তার শিল্পকর্ম তাকে সারা জীবন বাঁচিয়ে রাখে বলে মন্তব্য করেছেন স্থাপত্য শাখার নোবেল খ্যাত আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি...
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর