স্থাপত্য কেবল ভবন নয়, এটি জীবন্ত শিল্প: স্থপতি মেরিনা তাবাসসুম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

শিল্পী দেশের প্রতিনিধিত্ব করে, আর তার শিল্পকর্ম তাকে সারা জীবন বাঁচিয়ে রাখে বলে মন্তব্য করেছেন স্থাপত্য শাখার নোবেল খ্যাত আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘সিরামিক বাংলাদেশ ম্যাগাজিন’ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বিটুইন ইরোশন অ্যান্ড ইমারজেন্সি’ শিরোনামের উপস্থাপনায় মেরিনা তাবাসসুম তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, স্থাপত্য কেবল ভবন নির্মাণ নয়, এটি সংস্কৃতি, সমাজ ও মানুষের সঙ্গে গভীরভাবে জড়িত একটি জীবন্ত শিল্প। একজন স্থপতির দায়িত্ব শুধু কাঠামো তৈরি নয় বরং এমন কিছু সৃষ্টি করা যা মানুষের জীবন, পরিবেশ ও সময়ের সঙ্গে কথা বলে।

তিনি বলেন, আমাদের কাজ যেনো এই মাটির বাস্তবতার সঙ্গে মিশে থাকে। জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং মানুষের জীবনধারার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে স্থাপত্যের ভাষা বদলাতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরামিক বাংলাদেশ ম্যাগাজিনের সিনিয়র অ্যাডভাইজর, আরকিকানেক্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্থপতি জালাল আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশের স্থাপত্য আজ বিশ্বে নিজস্ব অবস্থান তৈরি করেছে। মেরিনা তাবাসসুমের মতো স্থপতিরা আমাদের গর্ব এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্থপতি মৌসুমী আহমেদ। স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন প্রফেসর জয়নাব ফারুকী আলী, স্থপতি নাহাস আহমেদ খলিল ও প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক।

সমাপনী বক্তব্যে বিসিএমইএ’র প্রেসিডেন্ট ও মুন্নু সিরামিকের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, দেশের স্থাপত্য ও সিরামিক শিল্প একে অপরের পরিপূরক। শিল্প, শিক্ষা ও গবেষণার সমন্বয় ঘটিয়ে এই খাতকে আরও এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে দেশের প্রখ্যাত স্থপতি, প্রকৌশলী, সিরামিক শিল্প উদ্যোক্তা, শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে।
শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে শিল্পী মো. জহিরুল ইসলামের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী ‘ব্যঞ্জনার প্রজ্বালন’। একুশের চেতনাকে ধারণ করে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় এর উদ্বোধন হবে জাতীয়...
বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে সাম্রাজ্যবাদী শক্তির অযাচিতভাবে নাকগলানোর প্রতিবাদ জানাতে ‘সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পীসমাজ’ নামে চারুশিল্পীদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। পাশাপাশি দেশব্যাপী...
সুপরিচিত গজল শিল্পী জলি হাসান মারা গেছেন। সুরেলা এবং অনন্য কণ্ঠের জন্য পরিচিত ছিলেন এ শিল্পী। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর বিআইএইচএস হাসপাতালে মারা যান তিনি। কুমার শানুর সাথে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর