ঢামেকের সরকারি ইনজেকশন পাচারকালে র‍্যাবের হাতে ফার্মাসিস্ট আটক

আপডেট : ২৭ জুন ২০২২, ০৮:২৫ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে সরকারি ইনজেকশন পাচারকালে র‍্যাবের গোয়েন্দার হাতে আটক হয়েছেন ফার্মাসিস্ট ইসমাইল হোসেন (৩৪)।

সোমবার (২৭ জুন) দুপুরে বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি বহির্বিভাগের ঔষধাগারের ইনজেকশন শাখার দায়িত্বে ছিলেন।

উদ্ধার দুইশ’ পিচ নেলবান ইনজেকশনের আনুমানিক বাজার মূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা।

অভিযুক্তকে আটক করে প্রথমে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে নেয়া হয়। পরে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে। 

এরপর হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হকের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

হাসপাতালের পক্ষ থেকে ওয়ার্ড মাস্টার বাশার বাদী হয়ে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, অন্যায়কারী যেই হোক, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: যুক্তরাজ্যে এক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার প্রস্তাব

ইসমাইল হোসেন ঢামেক হাসপাতালে তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর