মশা নিধনে ড্রোন ব্যবহার শুরু করল ডিএনসিসি

আপডেট : ২৯ জুন ২০২২, ০৭:০৬ পিএম

রাজধানীর বাসাবাড়ির ছাদবাগানে মশার লার্ভা আছে কি না, তা দেখতে ড্রোন ব্যবহার শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি পার্ক এলাকায় এ ড্রোন ব্যবহার করা হবে।

বুধবার (২৯ জুন) বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পার্ক এলাকায় অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে এডিস মশার লার্ভা শনাক্তকরণ কার্যক্রম শুরু হবে। এসময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান উপস্থিত থাকবেন।

এর আগে বুধবার (২৯ জুন) দুপুরে বনানীর শেরাটন হোটেলে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে ড্রোন দিয়ে মশা মারার কথা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মেয়র নগরবাসীকে সতর্ক করে বলেন, গত ১০ দিন ধরে ড্রোনের মাধ্যমে প্রত্যেকটি ছাদ-বাগান পর্যবেক্ষণ শুরু করেছি আমরা। এটা আমাদের জন্য খুব ইজি (সহজ) হয়ে গেছে। যেখানে আমরা লার্ভা পাচ্ছি, ওই বাড়িতে গিয়ে জরিমানা করছি।

তিনি বলেন, ‘আমরা বলতে চাই, নিজের বাড়ির দায়িত্ব তার নিতে হবে। আমরা ওষুধ ছিটিয়ে দিচ্ছি। কিন্তু আপনার বাসায় আপনি যদি এডিস মশার জন্ম দেন তার দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে এবং জেল-জরিমানা ও নিয়মিত মামলা হবে।’

মেয়র বলেন, ‘ডেঙ্গুর সময় বাড়িতে বাড়িতে ছাদবাগান পর্যবেক্ষণ করা চ্যালেঞ্জ। কেউ ছাদে অব্যবহৃত টায়ার রেখে দিলো কি না, ছাদবাগান যারা করেছে তারা ঠিকমতো মেইনটেইন করছে কি না, ড্রোন দিয়ে এগুলো দেখা হবে। গত কিছুদিন ধরে এ কার্যক্রম চলছে। দিনে ১৫০-২০০টি বাড়ির ছাদে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।’


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর