শুরু হল বিজেসি’র তৃতীয় সম্প্রচার সম্মেলন

আপডেট : ০২ জুলাই ২০২২, ০১:১২ পিএম

বাংলাদেশ সম্প্রচার সাংবাদিকদের একমাত্র সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) তৃতীয় সম্প্রচার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। 

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এবারের প্রতিপাদ্য- জনস্বার্থ সাংবাদিকতা ও সাংবাদিকতার সুরক্ষা। 

সম্মেলনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিবিসির মিডিয়া অ্যাকশনের সিনিয়র ট্রেইনার টনি হাওসন।

সংগঠন থেকে এক বার্তায় জানানো হয়, শনিবার সকাল আটটায় সদস্যদের নিবন্ধন ও অভ্যর্থনা, সকাল সাড়ে ১০টার সম্মেলন উদ্বোধন, বেলা সাড়ে ১২টায় বিজেসি অ্যাওয়ার্ড অধিবেশন, দুপুর তিনটায় বিশেষ সংলাপ এবং বিকেল সাড়ে পাঁচটায় সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

image


সংগঠনটি জানায়, প্রতিষ্ঠালগ্ন হতে গণমাধ্যমের নীতি সহায়তা, সম্প্রচার কর্মীদের পেশাগত মান উন্নয়ন, সুরক্ষা, কল্যাণ ও কর্ম পরিবেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বিজেসি। বর্তমানে সংগঠনটির সদস্য এক হাজার ৮০০।

এবার সম্মেলনে প্রথমবারের মতো পাঁচটি ক্যাটাগরিতে ‘বিজেসি অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো- সেরা জনস্বার্থ সাংবাদিকতা, সেরা চিত্রগ্রহণ (খবর), সেরা এনসিএ ভিডিও সম্পাদনা, সেরা এনসিএ অনুষ্ঠান প্রযোজনা ও সেরা এনসিএ অনুষ্ঠান সঞ্চালনা।

বিজয়ীদের জন্য থাকছে লাখ টাকাসহ স্মারক ও প্রত্যয়নপত্র। 


একাত্তর/এআর


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
দেশের সম্প্রচার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দিয়েছে। সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর