রাতে কমিউনিটি সেন্টারে ধুমিয়ে চলছে আলোকসজ্জা

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৩:৪২ পিএম

সারাদেশে রাত আটটার মধ্যে দোকানপাট ও বিপনীবিতান বন্ধে সরকারি নির্দেশ রাজধানী ঢাকায় সময় মতই পালন করেছে ব্যবসায়ীরা।

তবে, নগরীর বেশিরভাগ কমিউনিটি সেন্টারগুলোতে দেখা যায় অতিরিক্ত আলোকসজ্জার দৃশ্য। সে সাথে রেস্তোরাঁগুলোতে মানা হয়নি নিষেধাজ্ঞা। তাদের দাবি, কোনো নির্দেশনা পাননি তারা।

মঙ্গলবার রাত ৮টার পর রামপুরায় আল কাদেরিয়া রেস্তোরায় দেখা যায় পুরো ভবন আলোকিত করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, তারা কিছুক্ষণ আগেই বন্ধ করেছে।

ম্যানেজারের সাথে কথা বলার পরই ৮.৩৫ মিনিটের দিকে দেখা যায়, আলোকসজ্জা বন্ধ করতে। আফতাব নগরের সিরাজ কমিউনিটি সেন্টারেও একই চিত্র।

আটটার পরও পুর ভবন জুড়েই রাখা হয়েছে আলোকসজ্জা। এনিয়ে জানতে চাইলে, প্রতিষ্ঠানের মালিক জানান, এখনো তারা কোনো ধরনের নির্দেশনা পাননি।

রাত ৯টা দশমিনিট মেরুল বাড্ডার সানজি কমিউনিটি সেন্টার। বাইরে আলোকিত রেখে ধুমধুাম

তবে রাজধানীর ছোট-বড় প্রতিটি শপিংমলই আটটার পরপরই বন্ধ করতে দেখা যায়। তবে ছোট রেস্টুরেন্টুগুলো নিয়ম উপেক্ষা করে অতিরিক্ত বাতি জালিয়ে খোলা রেখেছেন।

রাত আটটার পরে দোকানপাট বন্ধ রাখতে গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় একটি অনুশাসন দিয়েছিল। গত ২০ জুন থেকে বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।

আরও পড়ুন: শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, ঢাকা থেকে রেল চলাচল শুরু

কিন্তু কোরবানির ঈদের কারণে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কয়েক দিনের জন্য তা শিথিল করা হয়। ঈদের পর থেকে আবার আটটায় দোকান বন্ধের সিদ্ধান্ত কার্যকর শুরু করেছে সরকার।

গেলো মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর