ঢাকা দক্ষিণ সিটির ৮৭৯ কোটি টাকা রাজস্ব আহরণ

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৭:৪৫ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সর্বকালের রেকর্ড ভেঙে করে বিগত অর্থবছরে ৮৭৯ কোটি টাকার বেশি রাজস্ব আহরণ করেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির দ্বিতীয় পরিষদের পঞ্চদশ কর্পোরেশন সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস একথা জানান।

এ সময় তিনি বলেন, করোনা মহামারীর মধ্যেও গত বছর আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছি। এবার গতবারের চাইতে ১৭৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে সেই রেকর্ডও ভঙ্গ করেছি।

সভায় সর্বসম্মতভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২২-২৩ অর্থবছরের ৬ হাজার ৭৪১.২৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেয়া হয়। এতে ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন: ৯৯ ডেঙ্গু রোগী হাসপাতালে, একজনের মৃত্যু

২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রসঙ্গে ডিএসসিসি মেয়র তাপস বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, আমাদের কাউন্সিলর ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে গত ২ বছরে আমরা ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে উন্নত ঢাকার ভিত রচনা করতে পেরেছি। আপনারা শুনে খুশি হবেন যে, সর্বকালের ইতিহাস ভঙ্গ করে বিগত অর্থবছরে আমরা ৮৭৯ কোটি টাকারও বেশি রাজস্ব আহরণ করেছি। আমরা মাত্র দুই বছরের মধ্যে একটি ভঙ্গুর কর্পোরেশনকে ঢাকাবাসীর আস্থার কর্পোরেশনে পরিণত করেছি।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর