দেশে এলো শিশুদের জন্য ফাইজারের টিকা

আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৭:২৯ পিএম

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার টিকার প্রথম চালান দেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন ইপিআই বিভাগের পরিচালক শামসুল হক।

শনিবার (৩০ জুলাই) দুপুরে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ লাখ দুই হাজার চারশো ডোজ টিকা এসে পৌঁছায়। পরে সেই টিকা বুঝে নেয় স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই বিভাগ। 

ইপিআই বিভাগ বলছে, ইতোমধ্যে টিকা প্রয়োগ নিয়ে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। সব ঠিক থাকলে আগস্টেই পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম শুরু করতে চায় ইপিআই বিভাগ।

ইপিআই পরিচালক শামসুল হক জানান, পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা প্রয়োগে কয়েক দফা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনা হয়েছে। খুব শিগগিরই স্থান ও সময় জানানো হবে।

image

তিনি জানান, শিশুদের এই ফাইজার টিকা বাংলাদেশ ও ইউএস সরকারের মাধ্যমে কোভ্যাক্স থেকে নেয়া হয়েছে। 

পরিসংখ্যান বলছে, সারাদেশে এই মুহুর্তে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশু সংখ্যা প্রায় ২ কোটি ২০ লাখ। সেই হিসেবে প্রায় সাড়ে চার কোটি ডোজ ফাইজার টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার।

ইপিআই পরিচালক আরও বলছেন, নির্দিষ্ট বয়সী শিশুদের এই ফাইজার টিকা মাত্রা ও পরিমাণ হিসেবে বড়দের টিকার আলাদা করে প্রস্তুত করা হয়েছে। 

১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মত পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও স্কুলগুলোতে কেন্দ্র করে ফাইজারের এই বিশেষ টিকা দেয়া হবে। তাই শিশুদের জন্মসনদ দিয়ে সুরক্ষা এ্যাপের মাধ্যমে নিবন্ধনের তাগিদ দেন তিনি। 

প্রাথমিকভাবে পাঁচ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে এই টিকা কর্মসূচীর আওতায় আনা হবে বলে জানান তিনি। ইতোমধ্যে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার টিকার প্রায় ১৫ লাখ ডোজের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। পর্যায়ক্রমে বাকী টিকাও সময়মত এসে পৌঁছাবে। 


একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর