তিন বছরের শিশুকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যায় গ্রেপ্তার এক

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১২:৩৫ পিএম

সাভারের আশুলিয়ায় গোসলখানায় তিন বছরের শিশু ইভাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার প্রতিবেশী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১ আগস্ট) সকালে আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম বাবুল মোল্লা (৪৫)। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার আনন্দ নগর গ্রামে। পেশায় টেম্পু চালক বাবুল আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকার হেলাল উদ্দীনের বাড়িতে ভাড়ায় থাকতেন। একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো নিহত শিশু ইভা ও তার পরিবার।

image


আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন, এ ঘটনার পর থেকে প্রতিবেশীসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছিলাম। প্রাথমিক তদন্ত শেষে ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাবুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন বাবুল মোল্লা ওই সময় বাড়িতে অবস্থান করাসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বাবুলের স্ত্রী কারখানায় চাকরি করেন। সেদিন ঘটনার সময় বাবুল মোল্লা একাই বাসায় অবস্থান করেছিলেন। 

তিনি বলেন, তথ্য বিশ্লেষণ করে তার জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই মঙ্গলবার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকায় হেলাল উদ্দিন হোসেনের বাড়িতে একটি গোসলখানায় শিশু ইভাকে (৩) ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত ব্লেড। সেই বাড়িতে ১২ রুমের জন্য বাইরে যৌথভাবে চার বাথরুম ও দুইটি গোসলখানা ছিলো। তারমধ্যে একটি গোসলখানা থেকে শিশু ইভা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইভার বাবা-মা দুইজন পোশাক শ্রমিক। ঘটনার দিন তারা কর্মস্থলে ছিলো। ওই দিনই নিহত শিশুর বাবা শাহিন হোসেন বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর