ঝালে আর দামে বাজারে এখন কাঁচা মরিচের রাজত্ব

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১২:৫৭ পিএম

সয়াবিনের দাম কিছুটা কমলেও পেঁয়াজের পর দ্বিতীয় মশলা-জাতীয় সবজি হিসেবে, দামে ডাবল সেঞ্চুরি’র পর; আরও হাফ সেঞ্চুরি ছুঁয়ে, এখন ট্রিপল সেঞ্চুরির দিকে দৌঁড়াচ্ছে, কাঁচা মরিচ! ব্যবসায়ীরাও বলছেন, সিজন শেষ বিধায়, কাঁচা মরিচের দৌঁড়, থামবে না সহজে! 

ঝালে আর দামে বাজারে এখন যেনো কাঁচা মরিচের রাজত্ব।  দিন পোনেরো আগেই, দাম উঠেছে দুশো। আর এখন সেটা তিনশ ছুঁইছুঁই। 

‘কাঁচা মরিচ’ই এখন ‘কাঁচা বাজারে’ সবচে’ দামি পণ্য। তাইতো দামের কারণে, ‘কাঁচা মরিচ’র সাথে ক্রেতার দূরত্ব বাড়লেও, এই পণ্যের এখন কদর বেড়েছে বিক্রেতার কাছে! 

আরও পড়ুন: চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ: গ্রেপ্তার আরও দুই

কারওয়ান বাজারের চেয়ে, ‘কাঁচা মরিচ’ আরেকটু বেশি দামে বিক্রি হচ্ছে রাজধানীর অন্য বাজারগুলোতে। বিক্রেতাদের নিত্য নতুন অজুহাতে যুক্ত হয়েছে নতুন যুক্তি, মৌসুম শেষ। 

ক্রেতারা বলছেন, চাল-ডাল-তেল-মরিচের দামে তাদের এখন ত্রাহী অবস্থা। 

এদিকে, ‘কাঁচা মরিচের’ উত্তাপে, দাম বেড়েছে শুকনা মরিচেরও। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়ে ইন্ডিয়ান শুকনা মরিচ ৪শ’ ৬০ টাকা আর ইন্দোনেশিয়ান কারেন্ট মরিচ বিক্রি হচ্ছে পাইকারীতেই, ৪শ’ ২০ টাকা কেজি। 

তবে মরিচের দাম বাড়লেও তা নিয়ে, অভিযান কিংবা নজরদারী চোখে পড়েনি বাজারে। 

রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজারে প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, লম্বা বেগুন ৯০ টাকা, গোল বেগুন ৯০ থেকে ১০০ টাকা, টমেটো ১২০ থেকে ১৩০ টাকা, করলা ৭০ থেকে ৯০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, ধুন্দল কেজি ৬০ টাকা। এছাড়া চাল কুমড়া প্রতিপিস ৫০ টাকা, আকারভেদে প্রতিপিস লাউ বিক্রি হচ্ছে ৭০ টাকায়।  

এইসব বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। পেঁয়াজের দাম কমেছে। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আর একটু ভালো মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এসব বাজারে প্রতিকেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, চায়না রসুন ১৪০ থেকে ১৪৫ টাকা। এছাড়া আদার কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।  

কারওয়ান বাজারের সবজির বাজার ঘুরে দেখা গেছে, গাজরের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৩০-১৪০ টাকা। গাজরের দাম কিছুটা কমলেও পাকা টমেটো গত সপ্তাহের মতো কেজিপ্রতি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

টমেটোর মতো দাম অপরিবর্তিত রয়েছে বরবটির। এক কেজি বরবটি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। শসার কেজি গত সপ্তাহের মতো ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা, কাঁকরোল ৫০-৭০ টাকা কেজি, কাঁচা পেঁপে কেজি ২০-২৫ টাকা, আর পটল ২০-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।

এই বাজারে দাম অপরিবর্তিত থাকার তালিকায় রয়েছে করলা, কচুর লতি, ঝিঙে, চিচিঙ্গা। এসব সবজি ৪০-৫০ টাকায় পাওয়া যাচ্ছে। আর কচুর লতি ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঝিঙে, চিচিঙ্গার কেজিও ৪০-৫০ টাকার মধ্যে আছে। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর