জ্বালানি তেলের দাম বাড়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১২:৪২ পিএম

জ্বালানি তেল ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে জ্বালানি সচিব, জ্বালানি উপসচিব ও বিইআরসির চেয়ারম্যানকে রিটে বিবাদি করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

তিনি জানান, রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গেজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্টে বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে শুক্রবার রাতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। ওই দিন রাত ১২টার পর থেকে এখন থেকে ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪  টাকা,  অকটেন ১৩৫  টাকা ও পেট্রল ১৩০ টাকা লিটার দরে বিক্রির ঘোষণা আসে। 

দাম বৃদ্ধির এ ঘোষণায় প্রতি লিটার ডিজেলের ৩৪, কেরোসিনের ৩৪, অকটেনের ৪৬ এবং পেট্রলের ৪৪ টাকা দাম বাড়ে। 

আরও পড়ুন: বিএনপি নাশকতা করলে রাজপথেই ফয়সালা: কাদের

পরদিন শনিবার ডিজেলের দাম বৃদ্ধিতে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার ও গণপরিবহন মালিক সমিতি। প্রতি কিলোমিটারে দূর পাল্লায় ৪০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়।  সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা, মিনিবাসে আট টাকার ঘোষণা আসে। 


একাত্তর/এসি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বখ্যাত সামাজিক ও উন্নয়ন সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর