ফেক ফেসবুক আইডি থেকে কিশোরীকে ব্লাকমেইল, একজন গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১১:০৬ এএম

ফেক ফেসবুক আইডির মাধ্যমে কিশোরীর ছবি অশ্লীলভাবে এডিট করে ব্লাকমেইলিংয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

বুধবার বিকেলে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার মান্দ্রা মধ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১১ আগস্ট) আদালতে পাঠানো হয়। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তারকৃতের নাম- আব্দুল্লাহ আল হারুন।

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতি. উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হুমায়রা আক্তার’ নামে ফেক আইডি খুলে অনুমতি ছাড়া একজন কিশোরীর ছবি সংগ্রহ করে এবং সংগ্রহকৃত ছবি এডিট করে অশ্লীলভাবে উপস্থাপন করে অভিযুক্ত।

এরপর এডিট করা ছবি ওই কিশোরীর আত্মীয় স্বজনদের পাঠান তিনি। ফেক ফেসবুক আইডি ব্যবহারকারীর সাথে প্রেম এবং বিয়ে না করলে এডিট করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও পর্ণ সাইটে আপলোড করবে মর্মে কিশোরীর আত্মীয় স্বজনদের ফেসবুক মেসেঞ্জারে হুমকি দেয়।

ভিকটিম কিশোরীর বড় ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে গত ৫ জুলাই উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

তিনি আরো জানান, মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১০ আগস্ট বিকেলে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার মান্দ্রা মধ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অভিযুক্তের হেফাজত থেকে একটি মোবাইল ও ২টি সিম উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৫২

গ্রেপ্তারকৃতকে উত্তরা পশ্চিম থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর