রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ আটজনের কেউই বাঁচলো না

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১০:২৪ এএম

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে ৮ জনের কেউই আর বেঁচে রইলো না। সর্বশেষ মো. শাহিন মিয়া (২৫) নামে একজন শুক্রবার রাতে মারা গেছেন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শাহিন মিয়ার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।

গত শনিবার (৬ আগস্ট) ওই গ্যারেজে বিস্ফোরণ হয়। এতে মালিকসহ ৮ জন দগ্ধ হন। সেদিনই তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ওই গ্যারেজে দগ্ধ ৮ জন হলেন- গ্যারেজ মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. শাহিন (২৬) এবং মো. আলম (২৩)।

তাদের মাঝে মো. আলম (২৩) মারা যান শনিবার রাত ১০টার দিকে। এরপর সে রাতেই ২টার দিকে মারা যান গ্যারেজের মালিক গাজী মাজহারুল ইসলাম।

এরপর মো. মাসুম আলী মারা যান সোমবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এরপর একে একে চলে গেলেন বাকি সবাই।

গত শনিবার দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, উত্তরা কামারপাড়া এলাকায় রিকশা গ্যারেজের পাশাপাশি ভাঙারির ব্যবসা রয়েছে। ওই ভাঙারির দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর