গার্ডার দুর্ঘটনায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৪:২৯ পিএম

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার চাপা পড়ে একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী জাকারিয়া খানের পক্ষে আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম এ রিট দায়ের করেন।

শাহজাহান আকন্দ মাসুম গণমাধ্যমে জানান, রিটে নিহত প্রত্যেক ব্যক্তির জন্য ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা করে মোট পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে।

এছাড়া গত পাঁচ বছরে ফ্লাইওভারের নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটি কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে তার একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে রিট আবেদেনে।

এ আইনজীবী আরও জানান, দেশে চলমান সকল উন্নয়ন প্রকল্পে জনগণের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিষয়েও নির্দেশনা জানতে চাওয়া হয়েছে।

image


আরও পড়ুন: সিরিজ বোমা হামলা: অনেক মামলা এখনও ঝুলছে নিম্ন আদালতে

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে ১৫ আগস্ট রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় ঢাকা-ময়মনসিংহ রোডে বিআরটি প্রকল্পের একটি ক্রেন থেকে একটি গার্ডার প্রাইভেট কারের ওপর পড়ে। ওই ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হন। আহতহন আরও দু'জন। 

নিহতরা হলেন রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আর আহত হন হৃদয় ও রিয়া মনি নামের এক নবদম্পতি। বর্তমানে তারা চিকিৎসাধীন।  


একাত্তর/আরবিএস  

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর