করোনা টিকা পাবে দুই কোটি ২০ লাখ শিশু: স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৩:৩১ পিএম

প্রথমে করোনাকে প্রাপ্তবয়স্কদের ব্যাধি মনে করা হলেও ক্রমেই এই মহামারীতে শিশুদের আক্রান্ত হবার হার বেড়েছে। তাই শিশুদেরও করোনা টিকার আওতায় আনা হচ্ছে। শুরুতে ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকার আওতায় আনা হলেও আগামী ২৫ আগস্ট তারিখ শুরু হবে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। তাদের দেওয়া হবে ছোটদের জন্য বিশেষ ভাবে তৈরি ফাইজারের টিকা।

কিন্তু পাঁচ থেকে ১১ বছর বয়সী কত শিশু স্কুলে যায় না তার সঠিক হিসাব নেই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছে। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, স্কুলে যায় বা যায় না এমন পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের সংখ্যা ধরা হয়েছে দুই কোটি ২০ লাখ। আপাতত এই সংখ্যক শিশুই পাবে করোনা টিকা। 

image


স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, পাঁচ থেকে ১১ বছরের সব শিশু স্কুলে যায় না। সেক্ষেত্রে অনেক শিশুই টিকার আওতার বাইরে থেকে যাবে।  তাই সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআইয়ের হিসেবে স্কুল পড়ুয়া ও স্কুলে যায় না এমন দুই কোটি ২০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। প্রথমে দেওয়া হবে সিটি কর্পোরেশন, পরে জেলা পর্যায়ে। 

আরও পড়ুন: মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: দোষ গেটম্যান ও মাইক্রোচালকের!

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলম বলেন, ভাসমান শিশুদের সঠিক পরিসংখ্যান কারো কাছে নেই। তাই অনেক শিশুই টিকার আওতার বাইরে থাকতে পারে। 

তিনি জানান, শিশুদের জন্য এপর্যন্ত টিকা এসেছে ৩০ লাখ। দুই ডোজ হিসেবে দরকার হবে মোট চার কোটি ৪০ লাখ টিকা।


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর