ফার্মেসির নতুন সময়সূচি নিয়ে দুশ্চিন্তায় নগরবাসী

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৮:২৪ পিএম

শহর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সূচি বেঁধে দিলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এটি কার্যকর হবে পহেলা সেপ্টেম্বর থেকে। 
সব ধরনের দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ৮টায় বন্ধ হবে। 
অন্যদিকে, রান্না করা হয় এমন রেস্তোরাঁ রাত ১০টায় এবং খাবার সরবরাহ করা হয় এমন রেস্তোরাঁ রাত ১১টায় বন্ধ হবে।
আর সূচি অনুয়ায়ী, রাত বারোটার পর বন্ধ হয়ে যাবে ওষুধের দোকানও। এতে করে রাত-বিরাতে জরুরি ওষুধ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। 
ঢাকার পাড়া-মহল্লার ফার্মেসি সাধারণত রাত বারোটা-একটা পর্যন্ত খোলা থাকে। তবে, জরুরি প্রয়োজন মেটাতে কিছু কিছু মডেল ফার্মেসি ২৪ ঘন্টাই চলে। 
কিন্তু, ১ সেপ্টেম্বর থেকে সেই সুযোগ আর থাকছে না। ওই দিন থেকে রাত বারোটার মধ্যে সব ফার্মেসি বন্ধ করতে হবে। হাসপাতালকেন্দ্রিক ফার্মেসি খোলা থাকবে রাত দুইটা পর্যন্ত।
নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে দোকান-শপিং মল, কাঁচাবাজার, খাবারের হোটেল বন্ধের যে সূচি ঢাকা দক্ষিণ সিটি নির্ধারণ করেছে তাতে ফার্মেসির জন্য এই সময় বেঁধে দেয়া হয়েছে। 
তবে, এই সিদ্ধান্তের সমালোচনা করছেন নগরবাসী। তাদের যুক্তি, গভীর রাতে অনেকেরই জরুরি ওষুধ প্রয়োজন হতে পারে। বলেন, অসুখ-বিসুখ তো আর বলে কয়ে আসে না। 
তারা ক্ষোভের সঙ্গে জানান, অনেক সময় গভীর রাতে জরুরি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ পাওয়া গেলেও নতুন নিয়মের কারণে ওষুধ জোগাড় করা যাবে না। 
বুধবার শাহবাগ এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শনে গেলে সাংবাদিকরা একই প্রশ্ন করেন, ঢাকা দক্ষিণের মেয়রকে। উত্তরে মেয়রের সোজাসাপ্টা জবাব, পর্যাপ্ত সময় দেয়া হয়েছে।
বিশ্বের উন্নত শহরের উদাহরণ টেনে মেয়র বলেন, ঢাকা দক্ষিণকে শৃঙ্খলার মধ্য আনতেই এই সময়সূচি। এজন্য ঢাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি। 
মেয়র তাপস বলেন, ঢাকা শহর পরিচালনার জন্য আমরা একটি নির্দিষ্ট সময়সূচির আওতায় আনতে চাচ্ছি। সে লক্ষ্যে আমরা একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি।
নির্দিষ্ট সময়ে শহর পরিচালনার এমন পদ্ধতি ‘সারা বিশ্বেই আছে’ মন্তব্য করে তাপস বলেন, সে হিসাবে আমরা ঢাকা শহরকেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচালনা করতে চাই।
দক্ষিণের মেয়র বলেন, আমাদের গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সময়ের পর সব ধরনের দোকান পাট বন্ধ থাকবে।
সংবাদ মাধ্যমে গণবিজ্ঞপ্তি দিয়ে সময়সূচি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যা কার্যকর থাকবে। 
উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয়ে এর আগে সরকারের সিদ্ধান্তে গত ১৬ জুন থেকে রাত আটটার পর থেকে দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা আসে। 


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর