ছাড়া পেয়েই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিলেন সম্রাট

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১০:২৩ পিএম

জামিনে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

শুক্রবার বিকেলে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের হয়ই ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। 

সম্রাটের অসংখ্য ভক্ত-সমর্থকরা দুপুর পৌনে ৩টা থেকে ধানমন্ডির ৩২ নাম্বার সড়কে আসতে থাকে। তারা ৩২ নাম্বার সড়কের দুই পাশে দাড়িয়ে স্লোগানে মাতিয়ে তোলেন পুরো এলাকা। 

এ সময় তিনি বলেন, দল থেকে বহিষ্কার বিষয়টি তিনি জানেন না। আগামীতে দলের সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাওয়ার কথাও জানান তিনি।

ক্যাসিনোকাণ্ডের সময় গ্রেপ্তার সম্রাট বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমি সবসময় শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করে যাবো।

image


আরও পড়ুন: বেশি লাভে চাল বিক্রি করতে অভিনব প্রতারণা

অসুস্থ বিবেচনায় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাকে জামিন দিয়েছে আদালত। এরপর বৃহস্পতিবার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার সম্রাটকে ছাড়পত্র দেয়া হয়।

জামিনের ক্ষেত্রে সম্রাটকে কয়েকটি শর্ত দেওয়া হয়। শর্তগুলো হলো- তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে; আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর