রাজধানীতে দেড় লাখ টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৫:১২ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দেড় লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ এক জাল টাকা সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। 

শনিবার (২৭ আগস্ট) র‍্যাবের অভিযানে জাল টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. লাভলু (৪৮) বলে জানা যায়। 

র‍্যাব-১০ অধিনায়ক ডিআইজি মাহফুজুর রহমান বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারের সময় তার নিকট থেকে এক হাজার টাকা সমমূল্যের ১০০টি জাল নোটের একটি বান্ডিল, ৫০০ টাকা সমমূল্যের ১০০টি জাল নোটের একটি বান্ডিল, একটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গজারিয়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১২

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গরুর হাটসহ অন্যান্য বাজারে জাল টাকা সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।  

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর