সার নিয়ে কারসাজি করলে ডিলারের লাইসেন্স বাতিল

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১০:৩০ পিএম

৫১ টাকা ২৩ পয়সা কেজি দরে ভিয়েতনাম থেকে দুই লাখ ৩০ হাজার টন চাল কিনছে সরকার। আগামী মাসে এ চাল দেশে পৌঁছাবে। 

তখন চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানান, দেশে সারের কোন সংকট নেই। ডিসেম্বর পর্যন্ত সারের মজুদ আছে। 

কারসাজি করে সারের দাম বাড়তি নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি হুশিয়ারী দেন, সারের কৃত্রিম সংকট ও কারসাজি করলে জরিমানার পাশাপাশি ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।

গেলো এক মাস ধরে অস্থির চালের বাজার। সব ধরণের চালের দামই কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্কও কমিয়েছে সরকার। 

এবার এলো বড় অংকের আমদানির খবর। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েনের সঙ্গে বৈঠকে বসেন কৃষিমন্ত্রী। 

বৈঠক শেষে মন্ত্রী জানান, দেশটি থেকে দুই লাখ ৩০ হাজার টন চাল আমদানি হবে। যা খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে বিক্রি হবে। 

আর টিসিবির মাধ্যমে ৩০ টাকা দরে ১ কোটি মানুষকে দেয়া হবে। এছাড়াও খোলা বাজারেও বিক্রি হবে। এসব পদক্ষেপের কারণে চালের দাম কমে আসবে।

দেশে সারের কোনো সংকট নেই জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আগস্টে আজকে পর্যন্ত সরকারি- বেসরকারিভাবে আমদানি করা এক লাখ ৮০ হাজার টন এমওপি সার দেশে পৌঁছেছে।

এরপরও কারসাজি করে সারের দাম বাড়তি নেওয়া হচ্ছে। সারের কৃত্রিম সংকট ও কারসাজি করলে জরিমানার পাশাপাশি ডিলারের লাইসেন্স বাতিল করা হবে বলে জানান কৃষিমন্ত্রী।

তিনি বলেন, লাইসেন্স দিয়েছে শিল্প মন্ত্রণালয়। আমরা তাদের কাছে সুপারিশ পাঠাচ্ছি, তারা এটা পরীক্ষা করবে এবং অনেক ডিলারের লাইসেন্স বাতিল হবে বলে আমরা মনে করছি।

কৃষিমন্ত্রী বলেন, এখন চাষিরা ধান লাগানোর জন্য পাগল হয়ে গেছেন। তাদের সারও কিনতে হয়। হয়তো ডিলার বলছে গাড়ি আসেনি বা কোনো কারণে আজকে সার নেই, কাল আসেন। 

কৃষক হয়তো বলেন, না থাকলেও কিছু দাও। তখন চালাকি করে কারসাজি করে দাম বেশি নিচ্ছেন বলে অভিযোগ করেন ড. আব্দুর রাজ্জাক। 

তিনি আরও বলেন, ডিসি-এসপি, কৃষি কর্মকর্তাদের টেলিফোন করি, সবাই বলে আমাদের এখানে সারের কোনো সমস্যা নেই। 

আমাদের গুদামে সারের সংকট নেই, গত বছরের চেয়ে এবার বেশি সার দিচ্ছি। তারপরও কেন দাম বাড়বে? এখানে আমাদের প্রশাসনের কিছুটা ব্যর্থতা নিশ্চয়ই আছে।

চলতি মাসে ৩৮৩ জন সারের ডিলার ও খুচরা ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে। এই অভিযান আরো জোরদার করার কথা জানান কৃষিমন্ত্রী। 


একাত্তর/এআর

দেশের অন্যতম শীর্ষস্থানীয় অ্যালুমিনিয়াম প্রোফাইল প্রস্তুতকারক কাই-এ্যালটেক গ্রুপ এর বার্ষিক ডিলার কনফারেন্স ২০২৫-২০২৬ সম্প্রতি চীনের সাংহাই শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বাৎসরিক ডিলার কনফারেন্স ২০২৩-২০২৪, দুবাইয়ের এক পাঁচ তারকা সুইসোটেলে আয়োজন করা হয়। 
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর