সাংহাইয়ে কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ১৬ মে ২০২৬, ০৫:১৯ পিএম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় অ্যালুমিনিয়াম প্রোফাইল প্রস্তুতকারক কাই-এ্যালটেক গ্রুপ এর বার্ষিক ডিলার কনফারেন্স ২০২৫-২০২৬ সম্প্রতি চীনের সাংহাই শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইব্রাহীম ডি মামুন, ব্যবস্থাপনা পরিচালক আল আমিন মুর্শেদসহ প্রতিষ্ঠানের অন্য পরিচালকবৃন্দ। এছাড়া কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় ডিলাররা অংশ নেন।

ব্যবসায়িক সাফল্য, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এই কনফারেন্সে ডিলারদের অবদান বিশেষভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নির্বাচিত ডিলারদের বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, উন্নত প্রযুক্তি এবং ডিলারদের আন্তরিক সহযোগিতার কারণেই কাই-এ্যালটেক গ্রুপ দেশের অ্যালুমিনিয়াম শিল্পে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু ব্যবসায়িক অভিজ্ঞতাই অর্জন করেননি, বরং দেশ ও আন্তর্জাতিক পরিবেশে পারস্পরিক ব্যবসায়িক কৌশল বিনিময়, সুসম্পর্ক স্থাপন এবং নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগও পেয়েছেন।

একাত্তর/এসি
সম্প্রতি স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বাৎসরিক ডিলার কনফারেন্স ২০২৩-২০২৪, দুবাইয়ের এক পাঁচ তারকা সুইসোটেলে আয়োজন করা হয়। 
৫১ টাকা ২৩ পয়সা কেজি দরে ভিয়েতনাম থেকে দুই লাখ ৩০ হাজার টন চাল কিনছে সরকার। আগামী মাসে এ চাল দেশে পৌঁছাবে। তখন চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর